বাড়ির মধ্যে শক্তিশালী বোমা মজুদ করে রাখার ঘটনায় গ্রেপ্তার বাড়ি মালিক
দি নিউজ লায়নঃ বাড়ির মধ্যে বোমা মজুদ করে রাখার অপরাধে তাজা বোমাসহ বাড়ির মালিক গ্রেপ্তারের ঘটনায় বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের আন্দুলিয়া এলাকায়। পুলিশ গোপন সূত্রে জানতে পারার পর এই বিশাল পুলিশবাহিনী নিয়ে সেখানে হাজির হয়। আন্দুলিয়া শাসপাড়া এলাকায় বুলেট শেখ নামের ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালায়।
তারপরেই বাড়িতে জড়ো করে রাখা পানির মধ্যে থেকে পরপর শক্তিশালী ৬ টি বোমা উদ্ধার করে পুলিশ। যদিও পুরো ঘটনায় ধৃতের পরিবারের দাবি, কেউ চক্রান্ত করে বাড়িতে বোমা রেখে পুলিসকে খবর দিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থানার পুলিস হঠাৎ করে ওই যুবকের বাড়ির চারপাশ ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এরপর পরিবারের লোকেদের বাড়ি থেকে ডেকে বের করে বোমা উদ্ধারের কথা জানায়। গ্রেফতার করা হয় ওই যুবককে। পরে পুলিস বোমাগুলি নিষ্ক্রিয় করে।
।যুবকের প্রতিবেশীদের একাংশ জানান, ওই যুবক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তবে করোনা আবহের জন্য এখন বাড়িতে আছেন। যুবকের মা আজিজা বিবি বলেন, ছেলে বোমা কোনওদিন চোখে পর্যন্ত দেখেনি। বোমা উদ্ধারের পর আমাদের কাছে পুলিস একটি বালতি চেয়ে বোমা নিষ্ক্রিয় করে। আসলে কয়েকজন চক্রান্ত করে বাড়িতে বোমা রেখে পুলিসকে খবর দিয়েছে। কারণ আমাদের সঙ্গে কয়েকজনের জমি সংক্রান্ত বিবাদ চলছে। বোমা রেখে যাওয়ার কাজ ওরাই করতে পারে"। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment