সদ্যোজাত শিশু উদ্ধার - The News Lion

সদ্যোজাত শিশু উদ্ধার

 


দি নিউজ লায়ন;   তুফানগঞ্জ শহরের ৮ নং ওয়ার্ডের লম্বা পাড়া, কেশব ভট্টাচার্য লেন এলাকায় সদ্যোজাত শিশু উদ্ধারে।  স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে এলাকার বাসিন্দারা জঙ্গল থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। প্রথমে সেটিকে কোন পশু বলে মনে করলেও পরবর্তীতে এগিয়ে গেলে তারা সেখানে একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। 


পরবর্তীতে তড়িঘড়ি নবজাতককে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। তবে  বাচ্চাটি কে বা কারা সেখানে রেখে যায় সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ইতিমধ্যেই কোচবিহার জেলা সুরক্ষা দপ্তর এ খবর দেওয়া হয়েছে। কোচবিহার জেলা শিশু সুরক্ষা আধিকারিক স্নেহাশীষ চৌধুরী জানান, শব্দ যাতে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা বিষয়টি খোঁজখবর করছি। কোথা থেকে কিভাবে জঙ্গলের মধ্যে বাচ্চাটি এল এই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.