মহরমের দিন লাঠি খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক যুবক
দি নিউজ লায়ন; মহরমের দিন লাঠি খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের। জখম হয়েছেন পাঁচ জন। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মিল্কি গ্রাম পঞ্চায়েতের আটগামা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহন্মদ হাসিম (২০)। মহরমের লাঠি খেলার সময় ১১০০০ ভোল্টের তারে মহরমের লাঠি ঠেকে যায়। ফলে বিদ্যুৎপৃষ্ট হয় পাঁচজন।
স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করে প্রথমে মিলকি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ৪জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনজনকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে একজনর মৃত্যু হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার মিলকি আটগামা এলাকায়। মহরম উপলক্ষে এদিন সকালে মিলকি আটগামা এলাকায় জৌলুস বের হয়েছিল। ঠিক সেই সময় হাইভোল্টেজ তারে জৌলুসের কিছু অংশ ঠেকে যায়। ঘটনায় বিদ্যুয়পৃষ্টের ঘটনা ঘটে। এদিকে মহরমের সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুলিশ সুত্র জানা গিয়েছে, মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post a Comment