ভূয়ো সাংবাদিক আটক - The News Lion

ভূয়ো সাংবাদিক আটক

 


দি নিউজ লায়ন;  এক ভূয়ো সাংবাদিকে আটক। আটক করল খরড়পুর টাউন থানার পুলিশ। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একাধিক অনৈতিক কাজে লিপ্ত ছিল এমন অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ধৃত যুবককের  থেকে উদ্ধার করা হয়েছে একাধিক সংবাদ মাধ্যমের ভূয়ো পরিচয়পত্র।


খরড়পুর টাউন থানার আধিকারিক বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় জানান ধৃত যুবক একটি‌ সর্বভারতীয় হিন্দি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে একাধিক অনৈতিক কাজ করছিল দীর্ঘদিন ধরেই। কয়েকদিন আগেই ওই বৈদ্যুতিন সংবাদমাধ্যমের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একাধিক সংবাদ মাধ্যমে ভুয়া পরিচয় পত্র ছাড়াও বৈধকাগজপত্র বিহিন একটি বাইকও উদ্ধার হয়েছে।আগামীকাল ধৃতকে আদালতে হাজির করা হবে।


প্রসঙ্গত ধৃত যুবকের আসল বাড়ি ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। সূত্র‌মারফৎ জানা যায়।দীর্ঘদিন ধরে একাধিক  অসাধু কারবারের সাথে যুক্ত ছিল। সম্প্রতি জেলার একটি লজে মধুচক্রের চালানোর ময় হাতেনাতে স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে এই যুবক।কখনো বুবাই দাস ,কখনো রাহুল দাস কখনোবা সৌরভ রায় নাম ব্যবহার করে জেলার বিভিন্ন জায়গা থেকে আর্থিক প্রতারণার জাল বিছিয়ে ছিল এই যুবক। এমনকি একটি ভুয়া এনজিও খুলে নিজেকে পশ্চিমবঙ্গ শাখার প্রধান  পরিচয় দিয়ে ধৃত যুবক একাধিক মানুষের থেকে বহু টাকা করায়ত্ত করে। ঘটনা তদন্তে নেমেছে খড়গপুর থানার পুলিশ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.