পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে সাইকেল এবং টোটো চালিয়ে যুব তৃণমূলের অভিনব প্রতিবাদ - The News Lion

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে সাইকেল এবং টোটো চালিয়ে যুব তৃণমূলের অভিনব প্রতিবাদ

 


দি নউজ লায়নঃ পেট্রোল-ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায় অভিনব কায়দায় সাইকেল চালিয়ে এবং টোটো চালিয়ে প্রতিবাদ মিছিল করল ব্লক যুব তৃণমূল কংগ্রেস।এই দিন গোটা চন্দ্রকোনা রোড এলাকায় মিছিল পরিক্রমা করে, পরিশেষে চন্দ্রকোনা রোডের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথসভার মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচি শেষ হয়। 


এই দিন এই প্রতিবাদ কর্মসূচিতে প্রায় শতাধিক যুব তৃনমূলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল, দেব কুমার দে সহ অন্যান্য যুব তৃনমূলের কর্মী-সমর্থকর।এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।পাশাপাশি ব্লক যুব তৃনমূলের সভাপতি সাগর মন্ডল বলেন যেভাবে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষ নাজেহাল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.