কোচবিহারে নৃশংসভাবে খুন তৃণমূলকর্মী
দি নউজ লায়নঃ কোচবিহারে নৃশংসভাবে খুন তৃণমূলকর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের দেওরহাটে। নিহত তৃণমূল কর্মীর নাম বক্কস মিয়া। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক তৃণমূল কর্মী তার নাম কায়ুম আলী। অভিযোগ, বক্বস মিয়া ও তার গাড়ির চালক কায়ুম আলী কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় এলাকারই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে তার ওপর হামলা হয় বলে অভিযোগ।
এর পরে স্থানীয়রা তাদের দু'জনকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। সেখানেই মঙ্গলবার সকালে বক্কস মিয়া নামে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। জানা যায় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিজেপির খুনি বাহিনীর হাতে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার শহর ব্লক কমিটির সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, বক্কস মিয়া তৃণমূলের একনিষ্ঠ কর্মী।
স্থানীয় এলাকার ভাজপা আশ্রিত দুষ্কৃতিরাই তাকে খুন করেছে এর পিছনে বিজেপির বিধায়কের মদত রয়েছে। ইতিমধ্যেই কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা এই হামলার পেছনে রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম পুলিশের হাতে এসেছে তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের প্রতি তল্লাশি চলছে।

Post a Comment