পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পুরসভায় এলো নতুন মুখ - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পুরসভায় এলো নতুন মুখ

 


দি নউজ লায়নঃ এক ব্যক্তি এক পদ নীতি মেনে সোমবার বদল করা হয়েছে জেলার সভাপতি দের। এবার রাজ্য পুর ও নগরায়ন দপ্তরের নির্দেশিকা মেনে বদল করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার ৭ টি পুরসভার পুর বোর্ডের প্রশাসক মন্ডলীর। 


মেদিনীপুর পুরসভার প্রশাসক বোর্ড এর চেয়ারপার্সন করা হয়েছে সৌমেন খান কে। বোর্ডের সদস্য হয়েছেন ডাঃ গোলকবিহারী মাজি , বিশ্বনাথ পাণ্ডব , বিশ্বেশ্বর নায়েক , শ্যামল ভকত , অনিমা সাহা ও চন্দ্রশেখর তেওয়ারী ।  উল্লেখ করা যায় যে বিধানসভা নির্বাচনের কয়েক দিন আগে সৌমেন খান কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন।তাকেই মেদিনীপুর পৌরসভার দায়িত্ব দিল দল।

খড়্গপুর পুরবোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে প্রদীপ সরকারকে । শেখ হানিফ ও শতদল ব্যানার্জি কে ভাইস চেয়ারপার্সন করে ৯ জনের বোর্ড গঠন করা হয়েছে।



ঘাটাল পুরবোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে বিভাসচন্দ্র ঘোষকে । সদস্য করা হয়েছে ৫ জনকে। 

খড়ার পুরবোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে অরুপ রায় কে । বোর্ডের সদস্য হয়েছেন ৬ জন ।

বিরেশ্বর পাহাড়িকে চেয়ারপার্সন করে ৪ জনের বোর্ড করা হয়েছে ক্ষিরপাই পুরসভায়। 

বিলু মান্না কে চেয়ারপার্সন করে ৫ জনের পুরবোর্ড গঠন করা হয়েছে চন্দ্রকোনা পুরসভায় । 

নির্মল চৌধুরী কে চেয়ারপার্সন করে ৪ জনের পুরবোর্ড গঠন করা হয়েছে রামজীবন পুরসভায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.