ঘাটালের পাঁচটি পৌরসভা নির্বাচনের আগাম প্রস্তুতি শুরু করল তৃণমূল
দি নিউজ লায়নঃ ঘাটাল মহকুমার ক্ষীরপাই ,খড়ার, রামজীবনপুর, চন্দ্রকোনা ও ঘাটাল পৌরসভা নির্বাচন সামনে ধরে নিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আশীষ হুতাইত ওই পাঁচটি পৌরসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ওই পাঁচটি পৌরসভায় বর্তমান প্রশাসক বোর্ড গঠন করে কাজ চলছে। তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুতাইত বলেন ওই পাঁচটি পৌরসভার দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দের প্রতিটি বুথে গিয়ে দলীয় কর্মসূচি করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঁচটি পৌরসভার কোথাও যদি কোন উন্নয়নের প্রয়োজন হয় তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। করোনা পরিস্থিতির জন্য মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ওই পাঁচটি পৌরসভার নির্বাচন হয়নি ।যার ফলে রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করেছে ।করোনা পরিস্থিতি ধীরে ধীরে কমছে। যার ফলে খুব শীঘ্রই পৌরসভা নির্বাচন হবে বলে ধরে নেই তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা প্রচারে নেমে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আশীষ হুতাইত বলেন ওই পাঁচটি পৌরসভায় তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসবে। মানুষ তৃণমূলের সাথে রয়েছে আগামী দিনেও থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পাঁচটি পৌরসভার উন্নয়নে বহু কাজ করেছেন। তাই পৌরসভা এলাকার বাসিন্দারা বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেস কে পুনরায় ক্ষমতায় নিয়ে আসবে। বিজেপি হাজার চেষ্টা করলেও একটি পৌরসভার ক্ষমতা দখল করতে পারবে না। তাই এখন থেকেই তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব দের নিয়ে পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন দলের জেলা সভাপতি আশীষ হুতাইত। সেই সঙ্গে ওই পাঁচটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কারা দলের প্রার্থী হলে সেই প্রার্থীর জয় সুনিশ্চিত হবে তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

Post a Comment