হাতির হামলায় মৃত ১ - The News Lion

হাতির হামলায় মৃত ১

 


দি নিউজ লায়নঃ  হাতির হামলায় মৃত ১। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা থানার ধাদিকা সংলগ্ন নাচনজাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে সোমবার বিকালে মাঠে কাজ শেষ করে জঙ্গল রাস্তায় যখন বাড়ি ফিরছিলেন নাচনজাম গ্রামের বাসিন্দা মঙ্গল হেমব্রম সেই সময় জঙ্গল রাস্তায় একটি হাতির সামনে তিনি পড়ে যায়। যার ফলে হাতিটি তাকে শুঁড় দিয়ে আছড়ে পা দিয়ে পিসে রাস্তার উপর ফেলে  দিয়ে স্থানীয়  জঙ্গলের দিকে দাঁতাল হাতি টি চলে যায়।স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।


 সেখানেই সোমবার রাতে তিনি মারা যান। প্রায় ৪২ বছর বয়সি হাতির হামলায় মৃত মঙ্গল হেমব্রম এর মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। বনদপ্তর এর পক্ষ থেকে মৃতের পরিবার কে সরকারি সাহায্য ও তার পরিবারের একজন কে স্পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।তবে যেভাবে ওই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে তার ফলে গড়বেতা থানার বিভিন্ন এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.