জঙ্গল থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পিংবনি অঞ্চলের পাটাসোল জঙ্গল এর ভিতরে একটি গাছে একই কাপড়ের ফাঁস গলায় লাগিয়ে প্রেমিক প্রেমিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ফোন করে গোয়ালতোড় থানার পুলিশকে বিষয়টি জানায় ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ ।
মৃত প্রেমিক ও প্রেমিকার নাম হল সন্তু মাহাতো, তার বয়স ১৭ বছর ও তার প্রেমিকা মৌমিতা মাহাতো, তার বয়স ১৬ বছর । গোয়ালতোড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে । মৃত দুজনের বাড়ি গোয়ালতোড় থানার পিংবনি অঞ্চলের ছোট পাটাসোল গ্রামে। দুইজন একে অপরকে ভালবাসত । কিন্তু দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের লোকেরা তাদের বিয়ে রাজি হয়নি ।
যার ফলে ওই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। গোয়ালতোড় থানার পুলিশ প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় । তবে ঠিক কি কারণে ওই দু'জন গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য গোয়ালতোড় থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে দুই জনের পরিবারে ও শোকের ছায়া নেমে আসে ।

Post a Comment