দিনে দুপুরে বৌদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ দিনে দুপুরে বৌদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে। মঙ্গলবার তখন প্রায় বেলা এগারটা, হাতে রক্তাক্ত কুড়ুল নিয়ে তুফানগঞ্জ থানার দিকে প্রবেশ করছে এক ব্যক্তি। সকলেই আতঙ্কিত। পুলিশ বিষয়টি বুঝে ওঠার আগেই আহত ব্যক্তি জানালেন আত্মসমর্পণ করতে এসেছেন, তার বৌদিকে খুন করেছেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দিনে দুপুরে বৌদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো দেওরের বিরুদ্ধে।কুড়ুল হাতে নিয়ে তুফানগঞ্জ থানায় আত্মসমর্পণ দেওরের।ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১নং ব্লকের আন্দরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা যায় এদিন তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ীর বাসিন্দা জয়ন্ত বর্মনের স্ত্রী জয়ন্তী বর্মন কে কুপিয়ে খুন করেছেন তার দেওর জয়কান্ত বর্মনের। তবে কি কারণে খুন সে বিষয় এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের কথায়, তারা পার্শ্ববর্তী মাঠে কাজ করছিল। চিৎকার শুনে ছুটে এসে দেখে কুড়াল হাতে জয়কান্ত ঘর থেকে বের হচ্ছে। ভেতরে গিয়ে রক্তাক্ত অবস্থায় জয়ন্তি দেবীকে উদ্ধার করেন তারা। তাকে তুফানগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
Post a Comment