সিপিএমের দখলে থাকা একমাত্র গ্রামপঞ্চায়েত এখন তৃনমূলের দখলে
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুুুর জেলার ডেবরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই একটিমাত্র গ্রাম পঞ্চায়েত যা সিপিএমের দখলে ছিল ।তা গত ১৩ই জুলাই তৃনমূলের আনা অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যূত হয় সিপিএম। পদত্যাগ করতে হয় প্রধান মলি চন্দ,উপপ্রধান অশোক পাত্রকে। সোমবার সেই পদে নির্বাচিত হলেন সোমা তেলি দোলাই ও পুতুলরানী সিং। উল্লেখ্য উপপ্রধান পদে নব নির্বাচিতা পুতুল রানী সিং ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জয়ী হয়েছিলেন।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৩সদস্য বিশিষ্ট ডেবরা পঞ্চায়েত সমিতির এই ৫/১ গ্রামপঞ্চায়েতটিতে ৫জন সিপিএম ও ৬জন তৃনমূল সমর্থিত গ্রামপঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে বিজেপির ২ জন সদস্য নির্বাচিত হন। গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের সময় প্রধান ও উপপ্রধান পদে সিপিএম ও তৃনমূল সদস্যরা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করলে বিজেপির দুই নির্বাচিত সদস্য প্রধান ও উপপ্রধান পদে সিপিএম প্রার্থীদের সমর্থন করলে সিপিএমের বোর্ড গঠন হয়। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরে পরেই বিজেপির ওই দুই নির্বাচিত সদস্যর মধ্যে এক জন সিপিএম বোর্ডের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার পাশাপাশি তৃনমূলে যোগদান করলে সাবেক বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। যে অনাস্থায় পরাজিত হয় সিপিএম।

Post a Comment