এখন থেকে এক ঘণ্টার বেশি অনলাইনে গেম খেলতে পারবে না ১৮ বছরের কম বয়সীরা - The News Lion

এখন থেকে এক ঘণ্টার বেশি অনলাইনে গেম খেলতে পারবে না ১৮ বছরের কম বয়সীরা

 


দি নিউজ লায়নঃ  শিশুদের অনলাইন গেমে আসক্তি কমাতে আরও কঠোর পদক্ষেপ নিল চীন।  এখন থেকে চীনে এক ঘণ্টার বেশি অনলাইনে গেম খেলতে পারবে না ১৮ বছরের কম বয়সীরা। এছাড়াও ৬ এবং ৭ বছরের শিশুদের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।   আগে চীনের শিশুরা দৈনিক ৯০ মিনিট ও ছুটির দিনগুলোতে ৩ ঘণ্টা অনলাইন গেম খেলার সুযোগ পেত বলে সূত্রের খবর।


 শিশুদের অনলাইন গেমে আসক্তি কমাতে এবং শিক্ষার্থীদের ওপর যে চাপ পড়ে তা কমিয়ে আনার চেষ্টা হিসেবেই এমন কঠোর পদক্ষেপ নিল চীন।  চীনের ভিডিও গেম নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নতুন আইনে সাপ্তাহিক ছুটির দিন ও সাধারণ ছুটির দিনগুলোতে শিশুরা মাত্র এক ঘণ্টা গেম খেলতে পারবে।  


শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। অন্য শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতি সেমিস্টারে একটি ফাইনাল পরীক্ষার ব্যবস্থা করতে হবে।  ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, শুধুমাত্র রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত গেম খেলা যাবে। এই সময়ের বাইরে শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে গেমিং সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.