মাংসের সাধ কে ও হাড় মানাবে ক্রিম মাশরুম স্যুপ যদি রান্না করেন এইভাবে
দি নিউজ লায়নঃ
উপকরণ-
১। মাশরুম ২০০ গ্রাম
২। পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৩। কাঁচা লঙ্কা কুচি ৮ টি
৪। আদা কুচি ২ চা চামচ
৫। সয়াসস ২ টেবিল চামচ
৬। চিকেন স্টক ৮ কাপ
৭। কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৮। টেস্টিং সল্ট দেড় চা চামচ
৯। লবণ স্বাদমতো
পদ্ধতি-
প্রথমে চিকেন স্টকের সাথে পাতলা স্লাইস করে কাটা মাশরুম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে মাশরুম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিন।এরপর ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে স্যুপের সাথে মিশাতে হবে ও নাড়তে হবে। স্যুপ যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন।

Post a Comment