নাবালকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ গ্রেফতার এক তরুণী - The News Lion

নাবালকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ গ্রেফতার এক তরুণী

 


দি নিউজ লায়নঃ  তামিলনাড়ুতে  নাবালক এক ছেলেকে বিয়ে করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ গ্রেফতার এক তরুণী। সূত্রের খবর, তরুণীর কর্মস্থল পেট্রল পাম্পে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের। এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার তারা পালিয়ে যান।


 এরপর শনিবার (২৮ আগস্ট) তারা কোয়েম্বাটুরে ফিরে এসে ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।জানা যায়, তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার বাসিন্দা অভিযুক্ত তরুণী। তিনি ওই শহরের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। আর ধর্ষণের শিকার নাবালক সদ্য উচ্চমাধ্যমিক পাস করেছে।


ঘটনা জানার পর পুলিশে অভিযোগ দায়ের করেন ওই কিশোরের মা। বিষয়টি জানতে পেরে ওই নাবালককে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত তরুণী। এরপর পুলিশ তরুণীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।  অভিযোগে ওই কিশোরের মা উল্লেখ করেন, তার কিশোর ছেলেকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছেন ওই তরুণী। এরপর বিয়ের নাম করে ধর্ষণও করেছেন।  মায়ের অভিযোগের ভিত্তিতে ওই তরুণীর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ, তারপরি তাকে গ্রেফতার করা হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.