বিজেপির জেলা সভাপতির অপসারন চেয়ে পার্টি অফিসে দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ - The News Lion

বিজেপির জেলা সভাপতির অপসারন চেয়ে পার্টি অফিসে দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ

 




দি নিউজ লায়ন;   ভাজপার জেলা সভাপতির অপসারন চেয়ে জেলা পার্টি অফিসেই বিক্ষোভ দলীয় কর্মীদের একাংশের। বুধবার দুপুরে রায়গঞ্জের এমজি রোডে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের দাবী, নির্বাচন পরবর্তীতে জেলায় একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির। দলীয় কর্মীদের হিংসার শিকার হতে হচ্ছে, কিন্তু জেলা সভাপতি নীরব হয়ে রয়েছেন। কোনো বড় আন্দোলনও হচ্ছে না। 


অবিলম্বে জেলা সভাপতির বদলের দাবী তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন তারা। যদিও জেলা সভাপতি বাসুদেব সরকারের স্পষ্ট দাবী, বলরাম চক্রবর্তীর বিরুদ্ধে রাজ্য সভাপতির সামনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য শোকজ করা হয়েছিল। সেদিক থেকে নজর ঘোরাতেই তিনি কয়েকজনকে নিয়ে এসে ক্ষোভ দেখিয়েছেন। দলীয় নির্দেশে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। 


 প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন চলাকালীন ইসলামপুরে অমিত শাহের রোড শো এর দিনই আচমকা উত্তর দিনাজপুরে বিজেপির জেলা সভাপতি বদল হয়। নির্বাচনের মাঝেই দায়িত্ব পান রায়গঞ্জের সাংসদ তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ঘনিষ্ঠ বাসুদেব সরকার। নির্বাচন পরবর্তীতেও জেলা সভাপতির ভুমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তোলেন দলের অন্দরের একাংশ। এদিকে বুধবার এই বিক্ষোভ প্রকাশ্যে আসায় রিতীমত চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.