আমতা উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতি অবনতি - The News Lion

আমতা উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতি অবনতি

 


দি নিউজ লায়নঃ  রবিবার ডিভিসি নতুন করে জল ছাড়ায় হাওড়া জেলা আমতা উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। নতুন করে একাধিক গ্রাম ধাবিত হওয়া জলবন্দি হয়েছে সাধারণ মানুষ। প্রশাসন সূত্রে খবর উদয়নারায়নপুরের ১০ টি গ্রাম পঞ্চায়েত এবং আমতা ২ নং ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ জলের তলায়। সব মিলিয়ে এই দুটি ব্লকে প্রায় আড়াই লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছে।


ডিভিসির ছাড়া জলে উদয়নারায়ণপুরেরর ৭ টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হওয়ার পর রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নতুন করে দেবীপুর হরিশপুর পাঁচারুল গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে। এমনকি রবিবার যে সমস্ত পঞ্চায়েত প্লাবিত হয়েছিল সোমবার সেইসব পঞ্চায়েতে জলের স্তর অনেকটাই বেড়ে যাওয়ায় দুর্গত এলাকার মানুষ বিভিন্ন ত্রান শিবিরে আশ্রয় নিয়েছে। প্রশাসন সূত্রে খবর উদয়নারায়নপুর ব্লকে ২৯ টি ত্রান শিবিরে ৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এইসব মানুষদের শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও যেসব বাড়ির ছাদের মানুষ আটকে পড়েছে তাদের কাছেও রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।


অন্যদিকে রবিবারের পর সোমবার আমতা ২ নং ব্লকের ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। জলের স্তর অনেকটাই বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে সাধারণ। অপরদিকে সোমবার ব্লকের বিনোলা কৃষ্ণবাটি থলিয়া  ও অমরাগড়ি গ্রাম পঞ্চায়েত নতুন করে প্লাবিত হয়েছে। প্রশাসন সূত্রে খবর ব্লকে ১১ টি ত্রান শিবির খোলা হয়েছে। এদিন দুপুরে বন্যাকবলিত আমতা পরিদর্শনে যান জেলাশাসক মুক্তা আর্য। সঙ্গে ছিলেন বিধায়ক সুকান্ত পাল। এদিন জেলাশাসক বন্যা কবলিত এলাকা পরিদর্শনে পাশাপাশি দুর্গত এলাকার মানুষদের সম্পর্কে খোঁজখবর নেন।


প্রশাসন সূত্রে খবর দুটি ব্লকের এনডিআরএফ এসডিআরএফ টিম কাজ করছে। বন্যা দুর্গত এলাকা থেকে মানুষদের উদ্ধারের জন্য স্পিডবোটর পাশাপাশি নৌকা নামানো হয়েছে। পানীয় জলের সমস্যা দূর করতে বন্যা দুর্গত এলাকায় জলের পাউচ পাঠানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.