মাওবাদীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিলো রাজ্য সরকার - The News Lion

মাওবাদীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিলো রাজ্য সরকার

 


দি নিউজ লায়নঃ   বাম জামানার অবসানের পরেই একে একে অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছেন মাওবাদীরা। আবাও আরো ১৯ জন প্রাক্তন মাওবাদীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিলো রাজ্য সরকার।সোমবার নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি পুরুলিয়ার ১৯ জন প্রাক্তন মাওবাদীর হাতে নিয়োগপত্র তুলে দেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়ায় জেলাশাসক কার্যালয়ের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন মাওবাদীদের হাতে নিয়োগ পত্র তুলে দেন জেলাশাসক রাহুল মজুমদার ও পুলিশ সুপার এস.সেলভামুরুগন।  পুরুলিয়ার পুলিশ সুপার  সেলভামুরুগন বলেন, "পুরুলিয়ার যে ১৯ জনকে স্পেশাল   হোমগার্ডের চাকরি দেওয়া হলোতারা সকলেই মাওবাদী কার্যকলাপেযুক্ত ছিলেন। 


মাওবাদীদের মুল স্ত্রোতে ফেরাতে রাজ্য সরকার আত্মসমর্পন প্যাকেজ চালু করা হয়। ২০১১ সালে রাজ্যেপালাবদলের পরেই এই প্যাকেজ ঘোষনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  ওইপ্যাকেজের মধ্যেই রয়েছে এইস্পেশাল হোমগার্ডের চাকরি ছাড়াও নানান সুযোগ সুবিধা রয়েছে।  জেলাপুলিশ সূত্রে জানা গিয়েছে,স্পেশাল   হোমগার্ডের চাকরির জন্যমাওবাদী কার্যকলাপে যুক্ত বর্তমানেসমাজের মূল স্রোতে ফেরা একাধিকজন আবেদন করেন l বাছাই করাউপযুক্ত ২০ জনের নামেরআবেদনপত্র পাঠানো হয়েছিল l তারমধ্যে চারজন মহিলা ও  ১৬ জনপুরুষকে বেছে নেওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানাগিয়েছে।  তবেএখনও পর্যন্ত এই জেলায় মাওবাদীকার্যকলাপে সঙ্গে যুক্ত থাকা মোট২০৬ জনকে চাকরি দেওয়া হয়েছে। 


এই জেলায় বিধানসভা ভোটের আগে সমাজের মূল স্রোতে ফেরাএকসময় মাওবাদী কার্যকলাপে যুক্তথাকা মানুষজন চাকরির দাবিতেসরব হয়েছিলেন। বিভিন্ন জায়গাতে বৈঠক শুরু করেন। এমনকি জেলা শাসককে লিখিত ভাবে জানিয়েছিলেন।  এবার মাওবাদীকার্যকলাপের সাথে যুক্ত থাকা আরো ১৯ জনের হাতে এদিন নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। তবে এদিন হাতে নিয়োগ পত্র পেয়ে অনেকটাই খুশি। মাওবাদী কার্যকলাপের সাথে যুক্ত থাকাবলরামপুর ঘাটবেড়া-কেরোয়ারসুভাষ চন্দ্র হাঁসদা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদের দাবিকে বাস্তব রূপ দিয়েছে। আজ থেকে বছর দশেকআগেও  জঙ্গলমহলের এই জেলারপরিস্থিতিটা অনেকটাই অন্যরকমছিল l তাই সেই সময় মাওবাদীকার্যকলাপে নানাভাবে সাহায্যকরতাম l  আজ চাকরি পেয়ে খুবই ভালো লাগছে l

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.