সুবর্ণরেখার জলে প্লাবিত গ্রাম গুলি ঘুরে দেখলেন দুলাল মুর্মু
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা এলাকার ৪ নং মলম গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত গ্রাম(যাদবপুর,নরসিংহপুর,আউশাপাল)গুলি পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি দুলাল মুর্মু , ঝাড়গ্রাম জেলা তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক সুমন সাহু, নয়াগ্রাম ব্লক তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি,দক্ষ সংগঠক রমেশ রাউত, নয়াগ্রাম ব্লক তৃনমূল যুব কংগ্রেসের রাসবিহারী মাহাত ,একাদশী মান্ডি সহ অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতৃত্বগণ এবং এলাকার মানুষজন। সুবর্ণরেখা নদীর জলে ওই গ্রামগুলি প্লাবিত হয়েছে।
যার ফলে চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। মাঠের চাষ মাঠেই নষ্ট হতে বসেছে । বিধায়ক দুলাল মুর্মু সহ তৃণমূলের নেতারা ওই গ্রামগুলি ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের সাথে কথা বলেন। বিধায়ক দুলাল মুর্মু গ্রামবাসীদের বলেন আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেননা, রাজ্য সরকার আপনাদের পাশে আছে। আপনারা সতর্ক থাকবেন। সুবর্ণরেখা নদীর জল আরো বাড়ছে ।তাই যেকোনো মুহূর্তে ওই এলাকাগুলি আরো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিধায়ক দুলাল মুর্মু গ্রামবাসীদের সাথে কথা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং পুরো এলাকাটা ঘুরে দেখেন।

Post a Comment