ছেলের লাঠির ঘায়ে মায়ের মৃত্যু - The News Lion

ছেলের লাঠির ঘায়ে মায়ের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বীরকাড় গ্রামে ঘটনাটি ঘটে ।মৃত মহিলার নাম রিপু মল্লিক,তার বয়স প্রায় ৪০ বছর।স্থানীয় সূত্রে জানা যায় যে রিপু মল্লিকের সাথে তার ছেলে নটবর মল্লিক এর কথা কাটাকাটি হয়।সেই সময় নটবর মল্লিক লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পড়ে যায়। 


ঘটনাস্থলেই রিপু মল্লিক এর মৃত্যু হয়। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি নারায়ণগড় থানার পুলিশকে জানায়। খবর পেয়ে নারানগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে রিপু মল্লিকের মৃতদেহটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। সেই সঙ্গে মাকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলার ঘটনায় অভিযুক্ত ছেলে নটবর মল্লিককে পুলিশ গ্রেপ্তার করেছে।


 সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য মৃত মহিলার স্বামী নৃপেণ মল্লিককে পুলিশ আটক করেছে ।তবে কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। পারিবারিক বিবাদের কারণে ওই ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিল বলেও স্থানীয় বাসিন্দারা জানান। যেভাবে লাঠি দিয়ে তার মাকে সে মেরে দিয়েছে তা নিয়ে এলাকাজুড়ে যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.