গোটা রাজ্য জুড়ে বিশ্বভারতী সংহতি দিবস পালন করলো ছাত্র সংগঠন AIDSO
দি নিউজ লায়নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বিশ্বভারতীর মধ্যে বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একের পর এক অগণতান্ত্রিক পদক্ষেপ নিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একাধিক প্রতিবাদী ছাত্র এবং অধ্যাপকদের সাসপেন্ড করেছে। NRCর সমর্থনে এবং পশ্চিমবাংলায় বিজেপির পরাজয়ের কারণ শীর্ষক সেমিনার উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অরগানাইজ করেছে। সর্বাত্মক ভাবে চেষ্টা চলছে RSS এর গোঁড়া চিন্তা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রতিষ্ঠা করার।
এর বিরুদ্ধে শনিবার ছাত্র সংগঠন AIDSO গোটা রাজ্য জুড়ে বিশ্বভারতী সংহতি দিবস পালনের কর্মসূচি নেয়।শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর,বেলদা,খড়্গপুর সহ বিভিন্ন জায়গায় সংহতি দিবসের কর্মসূচি পালন করা হয়। মেদিনীপুর শহরের বিপ্লবী বিমল দাসগুপ্তর মূর্তির পাদদেশ থেকে এল আই সি পর্যন্ত সংহতি মিছিল ও পথসভার মধ্য দিয়ে বিশ্বভারতী সংহতি দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি, সম্পাদক মন্ডলীর সদস্য সুজিত জানা, টুম্পা গোস্বামি, তাপস জানা।
বিশ্বরঞ্জন গিরি বলেন "বিশ্বভারতীর অভ্যন্তরে যে অচলাবস্থা সৃষ্টি করেছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তা রাজ্যবাসীর কাছে তুলে ধরার জন্য আমরা এইভাবে বিশ্বভারতী সংহতি দিবসের প্রোগ্রাম নিয়েছিলাম। অতি দ্রুত এই অচলাবস্থা নিরসন করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।"

Post a Comment