গড়বেতায় দুয়ারে সরকারের ক্যাম্প,পরিদর্শনে বিডিও সহ ব্লক তৃনমূল ও যুব তৃনমূলের সভাপতি - The News Lion

গড়বেতায় দুয়ারে সরকারের ক্যাম্প,পরিদর্শনে বিডিও সহ ব্লক তৃনমূল ও যুব তৃনমূলের সভাপতি

 


দি নিউজ লায়নঃ  শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ডাবচা নবকোলা হাইস্কুলে বসেছে দুয়ারে সরকারের ক্যাম্প।জানা গিয়েছে এই ক্যাম্প থেকেই পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম।তাই সকাল থেকেই ভিড় জমিয়েছে এলাকার সাধারণ মানুষ।সবচেয়ে  বেশি ভিড় করেছেন মহিলারা।সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য পরিদর্শনে এলেন গড়বেতা তিন ব্লকের বিডিও অমিতাভ বিশ্বাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক গন। 


এছাড়াও পরিদর্শন করলেন ব্লক তৃনমূলের সভাপতি রাজীব ঘোষ ও ব্লক যুব তৃনমূলের সভাপতি সাগর মন্ডল।এদিন পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করেন তারা।এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ বলেন মানুষের সতস্ফুর্ত ভাবে সাড়া পাওয়া যাচ্ছে, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে তাতে উচ্ছ্বাসিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। 


অন্যদিকে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল বলেন সকাল থেকে মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম পাওয়ার জন্য ভিড় করেছেন। তবে কোনো রকম অসুবিধা ঘটনা ঘটেনি ।মানুষ যাতে নির্বিঘ্নে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সুযোগ-সুবিধা পায় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা সাধারন মানুষের সঙ্গে কথোপকথন করলাম তারা খুব খুশি সরকারের এই রকম পদক্ষেপ দেখে। সবমিলিয়ে জমজমাট বর্তমান রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.