চাঁচোল মহকুমায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন ভবনের উদ্বোধন - The News Lion

চাঁচোল মহকুমায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন ভবনের উদ্বোধন

 


দি নিউজ লায়নঃ   সিভিক ভলেন্টিয়ারদের জন্য চাঁচোল মহকুমায় নতুন ভবনের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। বুধবার সন্ধ্যায় এই উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সী। 


এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাও, মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, মহকুমা শাসক কল্লোল রায়, চাচোলের বিধায়ক নিহার  ঘোষ,  চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ, বিডিও সমীরণ ভট্টাচার্য্য সহ একাকার বিশিষ্ট জনেরা। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, সকারের পক্ষ থেকে প্রতিটি থানায় এই ভাবে সিভিক ভলেন্টিয়ারদের বিশ্রামের জন্য একটি করে ভবন নির্মান করা হবে। চাঁচল থানার আইসি উদ্যোগ নিয়ে এই ভবনটি নির্মাণ করেছেন। এতে করে সিভিক ভলেন্টিয়ারেরা অনেকটাই উপকৃত হবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.