বাড়ি ভেঙে দুর্ঘটনা - The News Lion

বাড়ি ভেঙে দুর্ঘটনা

 


দি নিউজ লায়নঃ  উত্তর হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটে ভেঙে পড়লো বিপজ্জনক বাড়ির একাংশ। বুধবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। দোতলা বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকার কারণে সেখানে কেউ থাকতেন না। ফাঁকা বাড়িটি আগাছায় পরিপূর্ণ হয়েছিল। এদিন বিকেলে আচমকাই জীর্ণ বাড়িটির পিছন দিকের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় কেউ হতাহত হয়নি। 


বাড়ির সামনের অংশ ভেঙে রাস্তার দিকে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এদিন বিপজ্জনক অবস্থায় থাকা বাড়িটির পিছন দিকের অংশ ভেঙে পড়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পথচলতি মানুষ। উত্তর হাওড়ার ব্যস্ততম রাস্তা শ্রীঅরবিন্দ রোডের দোতলা এই বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকার কারণে দীর্ঘদিন ধরে খালি পড়ে ছিল বলে জানা গেছে। বুধবার বিকেল নাগাদ দুর্ঘটনার পর সেখানে ছুটে আসে পুলিশ। আসেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.