ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিল বাগনান কল্যাণপুরের তরুণী - The News Lion

ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিল বাগনান কল্যাণপুরের তরুণী

 


দি নিউজ লায়নঃ  প্রতিটি কাগজের টুকরো ১ সেন্টিমিটার/ ২ সেন্টিমিটার। আর এই ধরনের কাগজের উপর ২৭  দিনে ১২২৬ টি ছবি একে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিল বাগনান কল্যাণপুরের  তরুণী সুস্মিতা কুন্ডু। কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজের মাস্টার ডিগ্রীর ফাইনাল ইয়ারের ছাত্রী সুস্মিতার এই সাফল্যে খুশি তার মা-বাবা। ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে স্বীকৃতি স্বরূপ তার কাছে পাঠানো হয়েছে মেডেল শংসাপত্র সহ অন্যান্য জিনিস।


ছোটবেলা থেকেই নাচ গানের সঙ্গে ছবি আঁকা সুস্মিতার। যদিও বড় হওয়ার সঙ্গে সঙ্গে আকার উপর ঝোক বাড়ে সুস্মিতার। বাড়িতে আঁকা শেখানোর পাশাপাশি কলেজে ক্লাস করার মাঝেই নতুন কিছু করার চিন্তাভাবনা মাথায় আসে তরুনীর। আর তারপরেই ছোটকাগজের উপর রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য আঁকার ভাবনা আসে তার মাথায়। শুরু হয় তাঁর আঁকা। সুস্মিতা জানায় ছোট্ট কাগজে একটি ছবি আঁকতে তার সময় লাগে ৫ মিনিট।


 সেই ভাবে ২৭  দিনে ১২২৬ টি ছবি আঁকার পর জুন মাসের শেষের দিকে তার ছবি পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দপ্তরে। জুলাই এর মাঝামাঝি সুস্মিতার পাঠানো ছবি স্বীকৃতি লাভ করে। আর জুলাই মাসের শেষে তার হাতে এসে পৌঁছায় সংগঠনের দেওয়া মেডেল শংসাপত্র। সুস্মিতা জানায় ভবিষ্যতে নিজেকে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দীনেশ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার ইচ্ছা আছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.