নবদ্বীপে পথদুর্ঘটনায় মৃত এক - The News Lion

নবদ্বীপে পথদুর্ঘটনায় মৃত এক

 


দি নিউজ লায়নঃ  পথ দুর্ঘটনায় গুরুতর আহত পূর্ব বর্ধমানের সারাংপুর উখড়ার এক যুবককে আহত অবস্থায় চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম রবি মান্ডি, বয়স ২১। বাড়ি নবদ্বীপের পার্শ্ববর্তী পূর্বস্থলী থানার অন্তর্গত সারাংপুর উখড়া গ্রামে। এই ঘটনার জেরে ছড়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য। পেশায় দিনমজুর।


জানা যায়, প্রতিদিনের মতন গতকাল মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়েছিলেন সকালে কাজে যাচ্ছে বলে। বিকেল চারটে নাগাদ পরিবারের লোকজন খবর পায় বেলেরহাট স্টেশনের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। খবর পাওয়া মাত্রই পরিবারের লোকজন ওই যুবককে দ্রুত সেখান থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার দুপুরে নবদ্বীপ থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি কে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। তবে এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.