অবৈধ‍্য ভাবে গাছ কাটা রুখতে এক গুচ্ছ উদ্যোগ বন ও ভূমি দপ্তরের - The News Lion

অবৈধ‍্য ভাবে গাছ কাটা রুখতে এক গুচ্ছ উদ্যোগ বন ও ভূমি দপ্তরের

 


দি নিউজ লায়নঃ  অবৈধ‍্য ভাবে গাছ কাটা রুখতে এক গুচ্ছ উদ্যোগ নিলো বন ও ভূমি দপ্তর। বেশ কিছু এলাকায় রেঞ্জ অফিসারেরা নিয়মিত নজরদারী চালাচ্ছেন। এছাড়া বন সংক্রান্ত আইন ও তা অমান্য করলে উপযুক্ত শাস্তির বিষয়ে ওয়াকিবহাল করতে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বন ও ভূমি সংস্কার বিভাগ উদ্যোগে চলতি আর্থিক বছরে জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, পঞ্চায়েত, বিদ্যালয়কে গাছের চারা সরবরাহ করা হয়। 


এছাড়া জেলার ১৬টি বিধায়ককে ১০০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে জেলায় মোট ৪৯১ হেক্টর জমিতে বৃক্ষরোপনের উদ্যোগ নেওয়া হয়। যার মধ্যে দ্রুত বর্ধনশীল বৃক্ষ রয়েছে ২৬২ হেক্টর, শাল গাছ ৪০ হেক্টর, স্ট্রিপ ৯০ হেক্টর ও বাকি ৯৯ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির কলামের গাছ লাগানো হয়েছে। জেলা পরিষদের বন ও ভুমি সংস্কার বিভাগের কর্মাধক্ষ শ্যামা প্রসন্ন লোহার সাংবাদিককে বলেন, “বিভিন্ন জায়গায় বৃক্ষছেদন আইন বিষয়ক অজ্ঞতার জন্য অবৈধভাবে গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটছে সেই সম্পর্কে অবগত করতেই স্থায়ী সমিতির বৈঠকে প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 কিছু ব্লক বাছাই করে মাইকিং করার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ব্লকে সরকারি দফতর গুলিতে ব্যানারের মাধ্যমে আইন সম্পর্কে প্রচার করা হচ্ছে। বেশ কিছু এলাকায় রেঞ্জে অফিসারেরা নিয়মিত নজরদারী চালাচ্ছেন। এছাড়া বন সংক্রান্ত আইন ও তা অমান্য করলে উপযুক্ত শাস্তির বিষয়ে ওয়াকিবহাল করতে প্রচার চালানো হচ্ছে। জেলা পরিষদের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এবছর আমরা গাছ লাগানোর যে লক্ষ্যমাত্রা নিয়েছিলাম তা পূরণ করা হয়েছে। একইসঙ্গে গাছগুলোর যত্ন, রক্ষনাবেক্ষনের জন্যেও বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা ও এলাকাবাসীদের নিয়ে তৈরি কমিটি তৈরি করে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে।“

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.