টানা বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গ সহ শিলিগুড়ি
দি নিউজ লায়নঃ টানা বৃষ্টিতে বেহাল উত্তরবঙ্গ সহ শিলিগুড়ি। শিলিগুড়ির জলবন্দি পরিস্থিতি শুধারে তৎপর শিলিগুড়ি পুর প্রশাসক বোর্ড।বন্যা পরিস্থিতি মোকাবিলায় খোলা হচ্ছে তিনটি কন্ট্রোল রুম। তিনটি কন্ট্রোল রুম মারফৎ পুরনিগম, সেচ ও এসডিও অফিসের সঙ্গে সংযুক্ত থাকবে। দ্রুত ত্রাণের পলিথিন, শুকনো খাবার মজুদ করছে পুরনিগম। যাতে প্রয়োজনীয় মানুষদের দ্রুত সেই ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়।
এদিন তড়িঘড়ি পরিস্থিতি শুধারের জন্য বৃহস্পতিবার জরুরী বৈঠক ডাকা হয় শিলিগুড়ি পুরনিগমের তরফে। শিলিগুড়ি শহরের লাইফলাইন মহানন্দা নদী সহ ফুলেশ্বরী জোড়াপানি, পঞ্চনই সবকটি নদী বিপদ সীমা ছুঁই ছুঁই বইছে। শহরের নিয়ন্ত্রিত বাজার সহ একাধিক ওয়ার্ডে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার থেকে রাতভর টানা বৃষ্টিতে শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে জলমগ্ন হয়ে পড়ে। সমস্যায় পড়তে হয় ব্যবসায়িদের।
এদিন সশরীরে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ড এর অন্যতম সদস্য রঞ্জন সরকার। জল জমায়েত এলাকা ঘুরে জল সরিয়ে নিকাশির ব্যবস্থা করেন তিনি। শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে পুর প্রশাসক মন্ডলী ও মহকুমা শাসকের উপস্থিতিতে সেচদপ্তর, পিএইচই, ইলেকট্রিসিটি ও জরুরী নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন জরুরী ভিত্তিতে খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী প্রয়োজনীয় সময় দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। শহরে ভৌগলিক দিক থেকে ঢালু ভূমিরূপ সম্পন্ন ও জলমগ্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় এমন এলাকা সহ নদীর পার্শবর্তী ঝুপড়ি বাড়িতে বসবাস কারি মানুষদের প্রয়োজনে ত্রাণ শিবিরও প্রস্তুত করা হবে।
যাতে করে বন্যা পরিস্থিতি হলে কবলিত মানুষদের দ্রুত নিরাপদে স্থানান্তর করা যায়। ওয়েস্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত সুডা -র ডিরেক্টর কে এমডি -র মুখ্য বাস্তুকার, জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের আধিকারিকরা পরিস্থিতি তদারকিতে শহরে পৌঁছেছে। তারা এখানে এই কাজ গুলো পরিদর্শন করছেন। আগামী কাল এনজিটিএ থেকে টেকনিক্যাল জাস্টিস শিলিগুড়ি জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করবেন।
অন্যদিকে শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারসহ বিভিন্ন এলাকার জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে পুরো আধিকারিকরা লক্ষ্য করেন সমস্ত নিকাশি নালায় নাগরিকদের অপশনশীল বস্তু ফেলার জেরে আটকে গিয়েছে নিকাশির মুখ। নিয়ন্ত্রিত বাজারের বড় বড় হাইড্রেন গুলিতে নিকাশিতে বড় প্লাস্টিক, থার্মোকলের বাক্স, এমনকি সিমেন্ট এর চাই পর্যন্ত ফেলা হয়েছে যাতে নর্দমাগুলি জায়গায় জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হয়ে জল আটকে পড়েছে। বৃষ্টির জেরে জল ওপরে উঠে আসছে। নিকাশি নালার মুখ মানুষের ভুলে আটকে পড়ে ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে শহরে। এদিন প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার নিজে দাঁড়িয়ে থেকে জেসিবি লাগিয়ে নিকাশি মুখ পরিষ্কার করে জল সরানোর ব্যবস্থা করেন।

Post a Comment