অফিস থেকে টাকা তছরুপের অভিযোগে সুরাত থেকে গ্রেফতার ১ যুবক - The News Lion

অফিস থেকে টাকা তছরুপের অভিযোগে সুরাত থেকে গ্রেফতার ১ যুবক

 


দি  নিউজ লায়নঃ   পালিয়েও শেষ রক্ষা হল না। অফিস থেকে টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। সোমেশ সোমানি নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়েছিলেন তিনি। এরপর ধরা পড়ার ভয়ে তিনি গুজরাটের সুরাতে গা ঢাকা দেন।সূত্র মারফত খবর পেয়ে সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ। শনিবার সোমানিকে হাওড়া আদালতে তোলা হলে তাকে ৮ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার শিবপুরের এক মাল্টিলেবেল মার্কেটিং কোম্পানির উচ্চপদে কর্মরত ছিলেন অভিযুক্ত যুবক। তিনি হাওড়ার বেলুড়ে থাকতেন। গত বছর কোম্পানির অডিটের সময় প্রকাশ্যে আসে ওই আর্থিক তছরুপের বিষয়টি। এরপরই  কোম্পানির পক্ষ থেকে শিবপুর থানায় অভিযোগ দায়ের হয়।


 তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিজের এবং পরিচিতদের   অ্যাকাউন্টে ব্যবসার বিপুল পরিমাণ টাকা সরিয়ে দেওয়া হয়েছিল। আইপিএল বেটিং সংক্রান্ত কিছু বিষয় নিয়েও অভিযোগ সামনে আসে। পুলিশ আরও জানিয়েছে, খবর জানাজানি হওয়ার পরই প্রায় দেড় বছর ধরেই গা ঢাকা দিয়েছিল সোমেশ। প্রথমে চলে যায় রাজস্থান। এরপর সুরাত। গোপন সূত্রে খবর পেয়ে সুরাত থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.