এসডিও অফিসের দেওয়াল ভেঙে জলের তলায় ঘাটাল উপ সংশোধনাগার - The News Lion

এসডিও অফিসের দেওয়াল ভেঙে জলের তলায় ঘাটাল উপ সংশোধনাগার

 


দি নিউজ লায়নঃ   শনিবার ঘাটাল থানায় জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল থানা।অস্থায়ী জায়গায় ভাড়া বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘাটাল থানাকে।রবিবার ভোর রাতে ঘাটাল মহকুমাশাসকের কার্য্যালয়েও জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে।মহকুমাশাসকের কার্য্যালয়ের দেওয়াল ভেঙে এবার জলের তলায় ঘাটাল উপ সংশোধনাগার। 


ঘাটাল উপসংশোধনাগারে জল ঢুকে পড়ায় ৬১ জন কয়েদিকে আপাতত সংশোধনাগারের ব্যারাকে নিরাপদে  সরিয়ে নিয়ে যাওয়া হয়।খবর দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ আধিকারিকদের।

ইতিমধ্যে কয়েদিদের  ঘাটাল থেকে নিরাপদে মেদিনীপুর সংশোধনাগারে  নিয়ে যাওয়া হয়েছে বলে জানালেন ঘাটাল উপ সংশোধনাগারের জেলার মুকেশ লাহিড়ী। এদিকে ঘাটাল মহকুমার মহকুমাশাসকের কার্য্যালয় জলমগ্ন হয়ে পড়ায়,সেই দপ্তরের কাজকর্মও অন্যত্র অস্থায়ী জায়গায় সরিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।


ঘাটাল থানা,মহকুমাশাসকের দপ্তর,উপ সংশোধনাগার সহ একের পর এক মহকুমা প্রশাসনের দপ্তর জলের তলায় চলে যাচ্ছে নদীর জল ঢুকে। যার ফলে ঘাটাল শহরের বাসিন্দা চরম উদ্বেগে রয়েছে।যদিও ঘাটালের শিলাবতী নদীর  জল নতুন করে বাড়ছেনা,তবে বিপদ সীমার উপর দিয়ে বইছে। তবে বিপদ বাড়াচ্ছে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলই। তবে ঘাটালের বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে জানালেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস । তিনি বলেন বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । বিভিন্ন জায়গায় মানুষের যাতায়াতের জন্য নৌকো নামানো হয়েছে ।ত্রাণশিবিরে দুর্গত মানুষদের উদ্ধার করে রাখার ব্যবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.