ভূমিকম্পে টোকিও অলিম্পিকে আতঙ্ক
দি নিউজ লায়নঃ ভূমিকম্পে টোকিও অলিম্পিকে আতঙ্ক। বুধবার সকালে জাপানের উপকূলে ভূমিকম্প আঘাত আনে।ভূমিকম্পের সময় তীব্র কম্পনের কারণে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া প্রতিযোগী, আয়োজক এবং অন্যান্য লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই।
স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূমি থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে জাপান উপকূলের গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জানিয়েছে, টোকিও থেকে ৭৫ মাইল পূর্বে হাসেকি শহরের কাছে ৬ মাইলের বেশি গভীরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পটি ২০ সেকেন্ড থেকে ৩ মিনিটের মতো স্থায়ী ছিল। তবে এ থেকে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Post a Comment