অভিষেকের উপর হামলার প্রতিবাদে লালগড়ে তৃণমূলের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলার প্রতিবাদে সোমবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের অন্তর্গত লালগড় বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয় ও বিক্ষোভ মিছিল করা হয়। ওই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সদস্য ধনঞ্জয় রায়। তিনি বলেন ত্রিপুরায় যেভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর গাড়ির উপর হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।
ত্রিপুরায় কোন গণতন্ত্র নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এর মদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর গাড়ির উপর হামলা চালানো হয়েছে । সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরুণ প্রজন্মের নেতা দেবাংশু ভট্টাচার্য ও সুদীপ রাহার ওপর হামলা চালানো হয়েছে। বিজেপির গুন্ডারা ওই হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাই তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা ওই ঘটনার তীব্র নিন্দা করে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেন লালগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় করে বলে তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সদস্য ধনঞ্জয় রায় জানান।

Post a Comment