অভিষেকের কনভয়ে হামলার প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ - The News Lion

অভিষেকের কনভয়ে হামলার প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ  ত্রিপুরায় অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের কনভয়ে ভাজপার হামলার প্রতিবাদে রাজ‍্যে পথে নামল তৃণমূল। কোথাও ত্রিপুরার মুখ‍্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ হল কোথাও আবার হল প্রতিবাদ মিছিল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। তৃণমূল নেতাকর্মীদের হুঁশিয়ারি গুন্ডামি করে বাংলায় তৃণমূলকে দমানো যায়নি ত্রিপুরাতেও দমানো যাবে না। অস্তিত্ব সংকটে ভুগছে ভাজপা তাই ভয় পেয়ে হামলা চালিয়েছে। যত যাই করুক ২০২৩ - এ ত্রিপুরাতে খেলা হবে।


মেদিনীপুর

ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জীর ওপর হামলার প্রতিবাদে  সোমবার পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লক তৃণমূলের  পক্ষ থেকে জামনা বারবেটিয়া রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল  কর্মী ও সমর্থকরা। পথ অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরতি ও পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের পিংলা ব্লকের সভাপতি সেক সবেরতি  বলেন বাংলায় গণতন্ত্র নেই বলে বিজেপি নেতা দিলীপ ঘোষ চিৎকার করেন । অথচ বিধানসভা নির্বাচনে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি  করেছেন বিজেপির সর্বস্তরের নেতারা ।তাতে কিন্তু বাংলার মানুষ কেউ বাধা দেয়নি। বাংলায় গণতন্ত্র রয়েছে সেটাই প্রমাণ করে। কিন্তু বিজেপি শাসিত ত্রিপুরায় কোন গণতন্ত্র নেই। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সোমবার ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিতে যাওয়ার সময় যেভাবে বিজেপির গুন্ডারা তার গাড়ির হামলা চালিয়েছে ।তার গাড়ির উপর লোহার রড দিয়ে মেরেছে তা অত্যন্ত নিন্দনীয় বলে তিনি জানান । সেই সঙ্গে দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর উপর হামলা চালানো হয়েছে বলে তিনি জানান । তিনি আরো বলেন যে ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন ত্রিপুরার মানুষ এখন বুঝতে পারছে ।তাই ত্রিপুরার মানুষ বিজেপির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে দলে দলে যোগদান করছেন। আগামী দিনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করবে। তাই দলের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বলে তিনি জানান।


কোচবিহার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের প্রতিবাদে সোমবার কোচবিহার পোস্ট অফিস মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল। বিক্ষোভে নেতৃত্ব দেন যুব তৃণমূল নেতা সায়নদ্বীপ গোস্বামী। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আক্রমণ করা হয়েছে।  এই হামলার প্রতিবাদে আমরা পথ অবরোধে সামিল হয়েছি। পাশাপাশি কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় এর নেতৃত্বে ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদকের গাড়ির ওপর  বিজেপির গুন্ডাবাহিনীর আক্রমনের প্রতিবাদে কোচবিহার কাছাড়ি মোড়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে ধিক্কার প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল। সেই সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করা হল।


নদীয়া

অভিষেকের ওপর বর্বরোচিত আক্রমণে ক্ষোভে ফেটে পড়লো আইএনটিটিইউসি শান্তিপুর ইউনিট, রানাঘাটশহর তৃণমূল ,কৃষ্ণনগর তৃণমূল।  একাধিক  প্রতিবাদ মিছিল বের হয় নদীয়া জেলা জুড়ে। সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকের ওপর ত্রিপুরাতে হামলার প্রতিবাদে শান্তিপুর আইএনটিটিইউসি ও পৌর কর্মচারী ইউনিয়ন এর বিক্ষোভ এবং প্রতিবাদ হয় নদীয়ার শান্তিপুরে। সংগঠনের পক্ষ থেকে সনৎ চক্রবর্তী জানান, কোনভাবেই এই বর্বোরোচিত আক্রমণ মেনে নেওয়া যায় না। প্রকাশ্যে বিজেপির হামলার প্রতিবাদে সারা রাজ্য গর্জে উঠবে একসাথে। ত্রিপুরার সাধারণ মানুষ এই ঘটনায় স্তম্ভিত,তারাও সংঘটিত হচ্ছে ক্রমাগত, বিজেপির ভয় কে উপেক্ষা  করেই।অন্যদিকে রানাঘাট শহরে আজ বিকেলে বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।একই ইস্যুতে কৃষ্ণনগর জেলা প্রশাসন ভবনের সামনে গভমেন্ট কলেজের মোড়ে পথ অবরোধ তৃণমূলের পক্ষ থেকে।



ঝাড়গ্রাম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর ত্রিপুরায় হামলার প্রতিবাদে সোমবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের অন্তর্গত লালগড় বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয় ও বিক্ষোভ মিছিল করা হয়। ওই প্রতিবাদ  বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সদস্য ধনঞ্জয় রায়। তিনি বলেন ত্রিপুরায় যেভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর  গাড়ির উপর হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ত্রিপুরায় কোন গণতন্ত্র নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এর মদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর গাড়ির উপর হামলা চালানো হয়েছে । সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরুণ প্রজন্মের নেতা দেবাংশু ভট্টাচার্য ও সুদীপ রাহার ওপর হামলা চালানো হয়েছে। বিজেপির গুন্ডারা ওই হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাই তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা ওই ঘটনার তীব্র নিন্দা করে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেন লালগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় করে বলে তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সদস্য ধনঞ্জয় রায় জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.