বিধিনিষেধে উলুবেড়িয়া শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামল প্রশাসনিক আধিকারিকরা - The News Lion

বিধিনিষেধে উলুবেড়িয়া শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামল প্রশাসনিক আধিকারিকরা

 


দি নিউজ লায়নঃ   করোনা সংক্রমণ রোধে উলুবেড়িয়া পৌরসভা এলাকায় জারি হয়েছে বিধি নিষেধ। আর সেই বিধিনিষেধে উলুবেড়িয়া শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে পথে নামল প্রশাসনিক আধিকারিকরা। এদিন উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস, বিরোধী দলের সদস্য, ওয়ার্ডের কো-অর্ডিনেটর, পুলিশ প্রশাসনের পাশাপাশি ব্যবসায় সংগঠন, অটো ও টোটো ইউনিয়নের সদস্যরা এদিন রাস্তায় নামেন। 


প্রশাসনের পক্ষ থেকে এদিন ব্যবসায়ীদের ও অটো ও টোটো চালকদের সরকারি নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়। এর পাশাপাশি সাধারণ মানুষকে করোনা সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ করা হয়। উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস জানান বুধবার থেকে জারি হয়েছে নতুন নির্দেশিকা। কয়েকজন এখনো সরকারি নির্দেশ উপেক্ষা করায় তাদের সতর্ক করা হয়েছে। এরপরেও যদি তারা সরকারি নির্দেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অভয় দাস।


প্রসঙ্গত করোনা সংক্রমণ রোধে বুধবার থেকে ১৫ আগষ্ট পর্যন্ত উলুবেড়িয়া পৌরসভা এলাকায় নতুন করে বিধি নিষেধ জারি হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী বেলা ২ টোর পর থেকে পৌরসভা এলাকায় অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধ রাখার পাশাপাশি অটো টোটো চলাচল বন্ধ থাকবে। যদিও একশ্রেণীর ব্যবসায়ী ও অটো টোটো চালকেরা সরকারের নির্দেশ না মানায় বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকরা রাস্তায় নামল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.