কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ সহ দু’জন
দি নিউজ লায়নঃ কিশোরীকে অপহরণের অভিযোগে এক বৃদ্ধ সহ দু’জনকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতদের নাম শেখ জহিরুল ও শেখ সামাদ। হাওড়ার শ্যামপুর থানার রায়দিঘিতে সামাদের বাড়ি। জামালপুর থানার সালিমডাঙায় জহিরুলের বাড়ি। বুধবার রাতে শ্যামপুর থানার কানপুর এলাকা থেকে পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। সেখান থেকেই উদ্ধার হয় কিশোরীও। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ১৭ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিস।
পুলিস জানিয়েছে, সালিমডাঙায় বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। গত ২৬ জুন রাতে ঘর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার হদিশ পাননি পরিবারের লোকজন। খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, জহিরুল কিশোরীকে অপহরণ করেছে। এরপরই কিশোরীর বাবা জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।

Post a Comment