নদিয়ায় কেন দিই দিন Indian Independence Day পালন করা হয় ?
দি নিউজ লায়নঃ কিছুটা অবাক করার ঘটনা। আবার অনেকের কাছে কিছুটা বিস্ময় ।আমাদের দেশ স্বাধীনতা দিবস পালন হবে 15 ই আগস্ট সবারই জানা । কিন্তূ অনেকেই জানেন না নদীয়া জেলায় স্বাধীনতা দিবস পালন করা হয় দুই দিন 15ই আগস্ট ও 18 ই আগস্ট। জানা যায় অনেক ঘাত প্রতিঘাতের পর 1947 সালের 15 ই আগস্ট স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। কিন্তু সেদিনের সেই স্বাধীনতার স্বাদ পায়নি নদিয়া জেলা।
সেদিন নদিয়া জেলা ছিল অবিভক্ত পাকিস্তানের অঙ্গ।1947সালের দেশ ভাগের পর কোন এক অজানা কারণে নদীয়া জেলা অন্তর্ভুক্ত হয় পাকিস্থানের।পরাধীনতার গ্লানি মোচনের পর আরো একবার পরাধীন হতে হয় নদীয়াবাসীকে।এরপর পশ্চিমবঙ্গ রাজ্যের তথাকথিত স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত প্রচেষ্টায় ভুল ভাঙ্গে ব্রিটিশরাজের।1947সালের 18ই আগস্ট পাকিস্তান থেকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় নদিয়া জেলা।1947সালের18 ই আগস্টই প্রথম নদীয়া জেলায় উত্তোলিত হয় তেরঙ্গা ঝান্ডা।স্বাধীন হয় নদীয়া বাসি।নদীয়া জেলা অন্তর্ভুক্ত হয় ভারত রাষ্ট্রের।

Post a Comment