উদ্ধার স্করপিও এর ডিকিতে লুকানো অস্ত্র
দি নিউজ লায়নঃ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও নরেন্দ্রপুর থানা যৌথ তল্লাশি চালায় কামালগাছি ধাপা সংলগ্ন এলাকায়। বারুইপুরের দিক থেকে স্করপিও গাড়ি আসতেই তা ধরে পুলিশ। গাড়ির ডিকি খুলতেই তাজ্জব পুলিশ। ডিকির তলায় লুকানো বেআইনি অস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে গাড়ি চালক সহ তিনজনকে।
উদ্ধার ১ টি পাইপগান, ১০ রাউন্ড কার্তুজ, নগদ ৮ হাজার টাকা, চারটি মোবাইল ফোন। বাজেয়াপ্ত হয়েছে ওই স্করপিও গাড়ি। পুলিশ জানিয়েছে, ধৃত দুই অস্ত্র বিক্রেতার নাম শ্যামল ঘড়াই, মানবেন্দ্র ঘড়াই, স্বপন দাস। এদের বাড়ি পূর্ব মেদিনীপুরের ভুপতিনগরে। এরা বারুইপুর থেকে কারুর কাছ থেকে অস্ত্র নিয়ে পূর্ব মেদিনীপুরের দিকে যাচ্ছিল। এদের গাড়িটি উড়িষ্যার। পুলিশ তদন্ত করে দেখছে উড়িষ্যার গাড়ি তারা কোথা থেকে পেল। পাশাপাশি বারুইপুরের কার কাছ থেকে তারা অস্ত্র নিয়েছিল তাও পুলিশ খতিয়ে দেখছে।

Post a Comment