অসীম দাস খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ১
দি নিউজ লায়নঃ তৃণমূল নেতা অসীম দাস খুনের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করলো সি আই ডি। মাষ্টারমাইন্ড শেখ রাজুকে দিল্লি থেকে গ্রেপ্তারের পরই আরও এক দুষ্কৃতি ধরা পড়ে যায় সি আই ডির হাতে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম শেখ বাবুল ওরফে শেখ খোকন। তার বাড়ি বীরভূমের বোলপুর থানার ঘিদহ গ্রামে। শুক্রবার রাতে তাকে ওই গ্রাম থেকেই গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডি সূত্রে খবর, অসীম দাসকে খুনের জন্য ধৃত দুষ্কৃতি শেখ বাবুলকে প্রায় ৫ লক্ষ টাকা সুপারি দিয়েছিল শেখ রাজু।
রাজু পেশায় কাঠমিস্ত্রি। কিন্তু কাঠের কাজের আড়ালে রাজু অস্ত্র ব্যবসা করত বলেই ধারণা তদন্তকারীদের। গত ১২ জুলাই কাশেমনগর বাজার থেকে সিউর গ্রামে বাড়ি ফেরার পথে বাইক দাঁড় করিয়ে গুলি করে খুন করা হয় মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চল তৃণমূল সভাপতি অসীম দাসকে। এই মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। ধৃত শেখ বাবুল ওরফে খোকন এই খুনে আর কার সাহায্য নিয়েছিল তা জানতে ধৃতদের জেরা করবেন তদন্তকারীরা। ধৃতদের কাটোয়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে আয় সি আই ডি।

Post a Comment