গোপীবল্লভপুরে চালু হলো মা ক্যান্টিন - The News Lion

গোপীবল্লভপুরে চালু হলো মা ক্যান্টিন

 


দি নিউজ লায়নঃ  ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণে চালু হলো মা ক্যান্টিন।ওই মা ক্যান্টিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র। মা ক্যান্টিনে দুপুরের খাবারের পাশাপাশি টিফিন ও চা পাওয়া যাবে খুব কম মূল্যে । যার ফলে খুশি গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও অফিসের কর্মীদের পাশাপাশি বিডিও অফিসে বিভিন্ন কাজে আসা মানুষেরা ।করোনা পরিস্থিতির সময় দোকানপাট বন্ধ থাকায় বিডিও অফিসের কর্মীদের খাবার নিয়ে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল।


এক সময় কোন খাবার জুটত না যার ফলে অভুক্ত অবস্থায় থেকেও তাদের কাজ করতে হয়েছে। তাই সব দিক চিন্তা ভাবনা করে গোপীবল্লভপুর এক ব্লকের ছাতিনাশোল এলাকায় থাকা গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণে পথ চলা শুরু করলো মা ক্যান্টিন।ওই মা ক্যান্টিনে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এখন থেকেই পাওয়া যাবে বলে মা ক্যান্টিনের পক্ষ থেকে জানানো হয়। তাই ওই ক্যান্টিন চালু হওয়ায় খুশি গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও অফিসের কর্মীদের পাশাপাশি ওই বিডিও অফিসে বিভিন্ন কাজে আসা মানুষেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.