শালিকোঠা গ্রামপঞ্চায়েত দখল করলো তৃণমূল - The News Lion

শালিকোঠা গ্রামপঞ্চায়েত দখল করলো তৃণমূল

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকে বিজেপির হাতে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েত বুধবার হাতছাড়া হলো দখল করল তৃণমূল কংগ্রেস । দাঁতন এক নম্বর ব্লকের শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের মোট ১৮ মধ্যে বিজেপি  ৯ টি আসনে ও তৃণমূল কংগ্রেস ৯ টি আসনে জয় লাভ  করেছিল।টসের মাধ্যমে একমাত্র শালিকোঠা গ্রাম পঞ্চায়েত টি বিজেপি  দখল করেছিল। ওই গ্রাম পঞ্চায়েতের মোট ১৮টি আসনের মধ্যে বিজেপি ৯ টি আসনে ও তৃণমূল কংগ্রেস ৯ টি আসনে জয়লাভ করে। টস এর মাধ্যমে বিজেপির প্রধান হয় মল্লিকা মাইতি ও অশোক বাবুলি উপপ্রধান নির্বাচিত হয়। বিধানসভা নির্বাচনের পর উপপ্রধান অশোক বাবুলি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ।


যার ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা মাইতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। বুধবার বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা উপস্থিত না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়  অনাস্থা ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস  ওই গ্রাম পঞ্চায়েত দখল করে। দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান বলেন বিজেপির প্রধান মল্লিকা মাইতি বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত। তাই বিজেপির উপপ্রধান অশোক বাবুলি সহএকজন পঞ্চায়েত সদস্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।তাই ওই প্রধানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনা হয় ।বুধবার সেই অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে বিজেপি অংশগ্রহণ করেনি । যার ফলে তৃণমূল কংগ্রেস বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  অনাস্থা ভোটে জয়লাভ করে ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল। তাই দাঁতন এক নম্বর ব্লকের  ৯টি গ্রাম পঞ্চায়েত এর মধ্যেই  ৯ টি দখলে থাকল তৃণমূল কংগ্রেসের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.