গড়বেতা দুই পঞ্চায়েত সমিতির নবনির্মিত সভাগৃহের দ্বারোদ্ঘাটন করলেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ গড়বেতা দুই পঞ্চায়েত সমিতির নবনির্মিত সভাগৃহের দ্বারোদ্ঘাটন করলেন শ্রীকান্ত মাহাতো। ওই অনুষ্ঠানে শ্রীকান্ত মাহাতো কে ফুলের তোড়া উত্তরীয় এবং স্বারক দিয়ে সংবর্ধনা জানানো হয় ।নবনির্মিত গড়বেতা দুই পঞ্চায়েত সমিতির সভাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ গড়বেতা দুই ব্লকের বিডিও কৃষ্ণ নির্মাল্য ভট্টাচার্য, গোয়ালতোড় থানার পুলিশ আধিকারিক দেব দুলাল মন্ডল, গড়বেতা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে ,জেলা পরিষদের সদস্য চন্দন সাহা সহ গড়বেতা দুই ব্লকের সমস্ত বিভাগের আধিকারিক ,পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধক্ষ গন। গড়বেতা দুই পঞ্চায়েত সমিতির নবনির্মিত সভাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর উপস্থিত সকলকে নিয়ে তিনি বৈঠক করেন ।
ওই বৈঠকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন কে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য উপস্থিত আধিকারিক থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানান। তিনি বলেন কোথাও যেন উন্নয়নের কাজ থেমে না থাকে। মানুষ যেন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে ।সেই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্য হলো গরীব মানুষের উন্নয়ন করা, গরিব মানুষের পাশে থেকে সাহায্য করা। অনুষ্ঠান এর শেষে রাজ্যের ক্ষুদ্র, মাঝারী শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত গোয়ালতোড় এলাকার বেশ কিছু দরিদ্র মানুষের হাতে পোশাক ও ত্রিপল তুলে দেন।সেই সঙ্গে তিনি ওই পঞ্চায়েত সমিতির সকল সদস্যকে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এছাড়াও মন্ত্রী বলেন প্রায় ৩১ লক্ষ টাকা খরচ করে পঞ্চায়েত সমিতির সভাগৃহ টি তৈরি করা হয়েছে।

Post a Comment