মাদকসহ গ্রেপ্তার ছয় - The News Lion

মাদকসহ গ্রেপ্তার ছয়

 


দি নিউজ লায়নঃ   একরাতে শিলিগুড়ির একাধিক থানা এলাকায় মাদকসহ গ্রেপ্তার ছয়। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনীকে জটিয়াখালী এলাকায় অভিযান  চালায়। চার লক্ষ টাকার গাঁজা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ৪০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতের নাম শীতল কুমার রাই। জানা গিয়েছে কোচবিহার থেকে এই গাজা নিয়ে জুটিয়া খালি এলাকায় পাচারের উদ্দেশ্য ছিল ধৃতের। তবে কার্যসিদ্ধি হওয়ার আগেই হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। 


অন্যদিকে শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে সোমবার রাতে বিহার মোড় এলাকায় ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছে একদল। গোপন সূত্রে পাওয়া খবর মোতাবেক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম দুলাল বর্মন, সুভাষ সিং, শুভঙ্কর বৈদ্য। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। তাদের হেফাজত থেকে ৪০গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। 


যার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। এদিন রাতেই শাস্ত্রীনগর এলাকা থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ ক্যাপসুল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মুন্না কর্মকার ও বরুণ রায় নামে দুই ব্যক্তি বাড়িতেই এই প্রচুর পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট মজুদ করে কারবার চালাতো। তাদের কাছ থেকে ৭৭৬টি দুই ধরনের নিষিদ্ধ ক্যাপসুল বাজেয়াপ্ত করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.