প্ল্যাস্টিক মুক্ত শহর গড়তে কড়া অভিযান
দি নিউজ লায়নঃ প্ল্যাস্টিক মুক্ত শহর গড়তে কড়া অভিযানে নামালো শিলিগুড়ি পুরোনিগম। মঙ্গলবার সকালে নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে বিধান মার্কেটে অভিযান চালানো হয়। নিষিদ্ধ প্ল্যাস্টিকের ব্যবহার রুখতে এদিন বিধান মার্কেটের সবজি, মাছ ও ফলমূলের বাজারে পুরনিগমের কর্মীদের নিয়ে নিজে অভিযানে নামেন পুরপ্রশাসক গৌতম দেব ও প্রশাসনিক বোর্ডের অন্যতম সদস্য রঞ্জন সরকার। এদিন বিক্রেতাদের প্লাস্টিকের ব্যবহার নিয়ে চূড়ান্ত সতর্কবার্তা প্রেরণ করা হয়।
বিক্রেতাদের কাছ থেকে নিষিদ্ধ নূন্যতম মানের প্ল্যাস্টিক বাজেয়াপ্ত করা হয়। পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব সাফ জানানা প্রথম দিন ব্যবসায়ীদের কাছ থেকে প্লাস্টিক বাজেয়াপ্ত করে সাবধান করা হলো যাতে পুনরায় তারা প্লাস্টিকের ব্যবহার না করেন। তবে বুধবার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শাস্তিস্বরূপ জরিমানাও আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রকাশক বোর্ড। পাশাপাশি শহরে প্লাস্টিকের আমদানি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে শিলিগুড়ি পুরনিগম বলে জানান তিনি।

Post a Comment