বিনয় বাদল দীনেশ মূর্তিকে পবিত্র করলো তৃণমূল - The News Lion

বিনয় বাদল দীনেশ মূর্তিকে পবিত্র করলো তৃণমূল

 


দি নিউজ লায়নঃ   বিজেপির বিচ্ছিন্নতাবাদী স্পর্শ থেকে বিনয় বাদল দীনেশ মূর্তিকে পবিত্র করলো তৃণমূল। মঙ্গলবার প্রচার মাধ্যম কে সঙ্গে নিয়ে প্রচারমুখী বিজেপি বিনয়-বাদল-দীনেশ মূর্তি ধুয়েমুছে সাফ করার কর্মসূচি নেয়। আর এরপরই বিজেপির উগ্র হিন্দুত্ববাদের ছোয়া থেকে শিলিগুড়ির জলপাই মোড় এলাকা ও সেখানে থাকা বিনয়-বাদল-দীনেশ মুখ থেকে মুক্ত করে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে তৃণমূল।


 এদিন সন্ধ্যায় তৃনমূলের কর্মী-সমর্থকরা জানান যে দল মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে, উগ্র হিন্দুত্ববাদী বিষবাষ্প এলাকায় ছড়িয়ে দিচ্ছে তারা  মনীষীদের অবয়বকে স্পর্শ করলে তা অপবিত্র হয়ে যাবে বলে আমরা মনে করি। তাই মনীষীদের অবয়বকে গঙ্গা জল ছিটিয়ে উগ্র বিচ্ছিন্নতাবাদী স্পর্শ থেকে আমরা পবিত্র করার কর্মসূচি নিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.