চন্ডিপুর গ্রামে পানীয় জলের সংকট - The News Lion

চন্ডিপুর গ্রামে পানীয় জলের সংকট

 


দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার  চন্ডিপুর এলাকায় পারাং নদীর পাড় ১২ জায়গায় ভেঙ্গে পুরো চন্ডিপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। চন্ডিপুরের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বন্যার জলে ডুবে গিয়েছে ওই এলাকায় থাকা টিউওয়েল  গুলি। যার ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বহুদূর থেকে পানীয় জল এনে ব্যবহার করছেন ওই এলাকার বাসিন্দারা। চন্ডিপুর এলাকার বাসিন্দারা বলেন  চন্ডিপুর এলাকায়  ১২ জায়গায় পারাং নদীর পাড় ভেঙে গেছে। সেই ভেঙে যাওয়া এলাকাগুলিকে দ্রুত মেরামত করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হোক। তাহলে চন্ডিপুরের মানুষ ঘর থেকে বার হয়ে বিভিন্ন এলাকায় যেতে পারবে । 


তা না হলে তাদের চরম সমস্যার মধ্যে পড়তে হবে বলে গ্রামবাসীরা জানান । সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দারা পানীয় জল সরবরাহের দাবি জানিয়েছেন ।ওই এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে । গ্রামে থাকা পানীয় জলের সমস্ত টিউওয়েল গুলি জলে ডুবে গিয়েছে। যার ফলে গ্রামবাসীরা পানীয় জলের সমস্যায় পড়েছেন। দাসপুর এর বিধায়ক মমতা ভূঁইয়া বলেন চন্ডিপুর এলাকা প্লাবিত হয়েছে  পারাং নদীর পাড় ভেঙ্গে। বিষয় টি প্রশাসনের নজরে রয়েছে। ওই এলাকার দুর্গত মানুষদের জন্য প্রয়োজনীয় ত্রান পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে পারাং নদীর ভেঙে যাওয়া নদীর পাড় গুলি দ্রুত মেরামত করার জন্য তিনি সেচ দপ্তরের আধিকারিকদের জানিয়েছেন বলে জানান ।সেই সঙ্গে তিনি বলেন ওইএলাকায় পানীয় জলের  পাউচ পাঠানোর  ব্যাপারেও তিনি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.