ফের কেশপুর প্লাবিত হওয়ার আশংকা - The News Lion

ফের কেশপুর প্লাবিত হওয়ার আশংকা

 


দি নিউজ লায়নঃ  অতি ভারী বৃষ্টিপাতের ফলে কুবাই নদীতে জল বেড়ে যাওয়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের কানপুর এলাকা নতুন করে  কুবাই নদীর জলে প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন করে কয়েক জায়গায় দেখা দিয়েছে এই ভাঙ্গন, যার ফলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে  কুবাই নদী তীরবর্তী গ্রামগুলিতে।সদ্য ভেঙে যাওয়া কুবাই নদীর বাঁধ গুলি এখনো মেরামতের কাজ শুরু হয় নি।এখনো গ্রামের পর গ্রাম জলমগ্ন অবস্থায় রয়েছে। 


ঠিক সেই সময় ফের একটানা ভারী বৃষ্টির ফলে কুবাই নদীতে জল বাড়তে শুরু করেছে।যার ফলে নতুন করে কেশপুর ব্লকের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেল নাগাদ ভেঙে যাওয়া কুবাই নদীর বাঁধ গুলি  পরিদর্শনে যান তৃণমূলের অঞ্চল সভাপতি কাজী শাহাদত, সুলতান আলী,অঞ্চল যুব  তৃণমূলের সভাপতি আলফাজ আলী সহ অন্যান্য নেতাকর্মীরা।  তৃণমূলের নেতারা কেশপুর ব্লক প্রশাসন কে কুবাই নদীর ভেঙে যাওয়া বাঁধ গুলি দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন।পাশাপাশি এইদিন কুবাই নদী তীরবর্তী গ্রামের মানুষের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.