ছেলের হাত থেকে ব্যক্তিগত সম্পত্তি উদ্ধার করে বৃদ্ধ বাবাকে ফেরাল পুলিশ - The News Lion

ছেলের হাত থেকে ব্যক্তিগত সম্পত্তি উদ্ধার করে বৃদ্ধ বাবাকে ফেরাল পুলিশ

 


দি নিউজ লায়নঃ  বালি থানার পুলিশের শরণাপন্ন হয়েছিলেন বৃদ্ধ বাবা। এরপর পুলিশও বাড়িয়ে দেয় সহযোগিতার হাত। অবশেষে ছেলের হাত থেকে উদ্ধার করে ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধ বাবাকে ফেরায় পুলিশ। বুধবার বালির রামনবমীতলা লেনের একটি ফ্ল্যাটের বাসিন্দা ওই বৃদ্ধকে অবশেষে উদ্ধার করে ওই আবাসনেরই অন্য এক আবাসিকের একটি ফ্ল্যাটে আপাতত থাকার ব্যবস্থা করে দিয়েছে বালি থানার পুলিশ। 


পাশাপাশি বৃদ্ধের খোয়া যাওয়া ব্যক্তিগত জিনিসপত্র তাঁর ছেলের থেকে উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে বৃদ্ধকে। উদ্ধার হওয়া ওইসব জিনিসের মধ্যে রয়েছে সোনার হার, রূপোর বাট, সম্পত্তির দলিল, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের নথিপত্র, ব্যাঙ্কের পাশবই ও এটিএম কার্ড ইত্যাদি। বৃদ্ধ নিজের ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেয়নি পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.