মধুচক্রের আসর থেকে গ্রেফতার৬ - The News Lion

মধুচক্রের আসর থেকে গ্রেফতার৬

  


দি নিউজ লায়নঃ   একটি হোটেলে হানা দিয়ে মধুচক্রের আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতদের মধ্যে ৪ জন যুবতী ও দুই যুবক রয়েছে। গলসি থানার পারাজ, উত্তর ২৪ পরগণার মিনাখাঁ, মেমারির বৈদ্যডাঙা ও বর্ধমান থানার পালিতপুর এলাকায় ধৃতদের বাড়ি।


 পুলিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কুলগড়িয়ায় খানা জংশন বিএড কলেজের কাছে একটি হোটেলে মধুচক্রের আসর বসেছিল। খবর পেয়ে পুলিস সেখানে হানা দিয়ে ওই ৬ জনকে ধরে। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিস। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। যুবতীদের জামিন মঞ্জুর করেন সিজেএম। যুবকদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.