পুরোনো শক্তিশালী সমীকরনে ফিরছে ফের পাহাড় রাজনীতি!
দি নিউজ লায়নঃ পুরোনো শক্তিশালী সমীকরনে ফিরছে ফের পাহাড় রাজনীতি! উন্নয়নের শরিক হতে চলেছেন বিমল-বিনয় রাজনৈতিক চেনা ইয়ারিয়ানা বলেই জল্পনা। হঠাৎ দেখার মতই চার বছর পর রাজনৈতিক বোঝাপড়া চুকিয়ে, মনোমালিন্য ভেঙে বুধবার দার্জিলিংয়ে মুখোমুখি হলেন পাহাড়ের নেতা বিমল ও বিনয়। কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে যাচ্ছেন না তাও স্পষ্ট করলেন এদিন বিমল গুরুং। ২০১৭তে শেষ দেখা তবে তারপর থেকেই পথ আলাদা হয় বিমল গুরুং ও বিনয় তামাংয়ের। দুই শিবিরে বিভক্ত হয়ে গোর্খা জনমুক্তির মোর্চার ভাগডোর সামলেছেন দুজনেই।
একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়িও নেহাৎ কম নয়। একে অপরের বন্ধুত্ব নেমেছে রাজনৈতিক শত্রুতায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই পথ চলার কথা বিধানসভা নির্বাচনে আগেই স্পষ্ট করেন উভয়ই। বিনয়ের হাত ধরে বিধানসভায় একটি আসন আসে তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চার ঝুঁলিতে। আর এরপর সম্প্রতি দল বিনয় পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার গুরু দায়িত্ব অনিত থাপাকে সঁপে পদ ও দল ছেড়ে বেড়িয়ে আসেন বিনয় পন্থী গোজামুমু এর সভাপতি বিনয় তামাং। দল ছেড়ে বেরিয়ে এসে সেভাবে কোনো রাজনৈতিক মন্তব্যই করেননি বিনয়। আর এরপরই বুধবার শীত কাতুরে পাহাড়ের রাজনৈতিক জল্পনার পারদ চড়ে।
একসময়ের পরম বন্ধু বিমলের সঙ্গে দার্জিলিংয়ে মুখোমুখি গোপন বৈঠক করেন বিনয় তামাং। একেবারে একান্তে দুজনায় দীর্ঘক্ষণ বৈঠক করেন বিনয় তামাং ও বিমল গুরুং। বৈঠকের পর বিমল গুরুং জানান পাহাড়ের রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্যই নিজেদের স্বার্থে কেন্দ্রীয় সরকার বৈঠক ডাকেন। কেন্দ্রের ত্রিপাক্ষিক বৈঠক সবটাই আইওয়াশ- লোকদেখানো ভেলকি। এধরনের বৈঠক বহুবার ডেকেছেন তারা। কিন্তু পাহাড়ের জনজাতি, মানুষের স্বার্থে কিছুই করেননি।বিজেপির যে সমস্ত লোকেরা তৃণমূলে যোগ দিচ্ছেন তা শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোলের জন্য।পাহাড়ের রাজনৈতিক স্থায়ি সমাধান নিয়ে ভাজপার নিজেদের অবস্থান স্পষ্ট করা দরকার।
এমনকি তিনি বলেন মোদি আজও পাহাড়ের ১১ জনজাতিকে স্বীকৃতি দেননি। পাহাড়ের মানুষের স্বার্থে তাদের কোনো ভাবনা নেই। তাই কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে সামিল হবেন না বলে সাফ জানিয়ে দেন এদিন বিমল গুরুং। অন্যদিকে বিনয় তামাং বলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে কথা হয়েছে। একান্তে একঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা দুজনে। গোর্খা জনমুক্তি মোর্চার দলগত আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা হয়েছে। পাশাপাশি পাহাড়ের গোর্খাদের সমস্যার সমাধানে যাবতীয় বিষয়ে আলোচনা হয়।

Post a Comment