অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১২ ডাকাত গ্রেফতার - The News Lion

অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১২ ডাকাত গ্রেফতার

 


দি নিউজ লায়নঃ   ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১২ জন সশস্ত্র ডাকাতকে গ্রেপ্তার করল পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ। তাদের কাছ থেকে একাধিক বন্দুক সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে।


মেদিনীপুর শহরের পাশে থাকা হোসনাবাদ এলাকাতে ডাকাতির উদ্দেশ্যে বেশ কিছু যুবক জড়ো হয়েছে বলে কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে ছিল বৃহস্পতিবার রাতেই। খবর পাওয়ার হোসনাবাদ এলাকায় গিয়ে পুলিশ ওত পেতে ছিল। শুক্রবার ভোরে তাদের পর পর গ্রেপ্তার করে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে বন্দুকসহ বিভিন্ন ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এরা সকলেই বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির করে। 


তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালতের ভারপ্রাপ্ত বিচারক। যে দিন রাতে পুলিশ ১২ জন ডাকাত গ্রেফতার করল সেই দিন রাতেই মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় একটি নামী মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে। কেরানিতলা এলাকায় দোকানের পেছনে দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মোবাইল ও বিভিন্ন সামগ্রী, নগদ টাকা চুরি গিয়েছে বলে দোকানদার দাবি করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.